এখানেও সবার ওপরে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডল স্টাম্প বরাবর গুড লেংথ বল। পরশু ওয়াহাব রিয়াজের করা সেই বলটিতে কী অবলীলায় না মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মেরে দিলেন কার্লোস ব্রাফেট! পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের চতুর্থ টি-টোয়েন্টির এই ছক্কাতেই একটি মাইলফলক ছুঁয়ে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের এটি ৫০০তম ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ ছাড়া পাঁচ শর বেশি ছক্কা আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। ৯৩ ম্যাচে ৫৬২টি ছক্কা মেরেছে অস্ট্রেলীয়রা। ৯৭ ম্যাচে ৫০৩ ছক্কা নিউজিল্যান্ডের। ম্যাচপ্রতি ছক্কার হিসেবেও সবার ওপরে অস্ট্রেলিয়া। গড়ে প্রতিটি টি-টোয়েন্টিতে ৬.০৪টি ছক্কা অস্ট্রেলিয়ার। ম্যাচপ্রতি ৫.৮১ ছক্কা নিয়ে এরপরই ওয়েস্ট ইন্ডিজ। মোট ও ম্যাচপ্রতি, ছক্কার দুই হিসাবেই অনেক পেছনে বাংলাদেশ। ৬৫ ম্যাচে ঠিক ২৫০ ছক্কা নিয়ে মোট ছক্কায় দশম বাংলাদেশ। তবে ম্যাচপ্রতি ৩.৮৫ ছক্কা নিয়ে বাংলাদেশ আছে ১১ নম্বরে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা
ম্যাচ ছক্কা ৬/ম্যাচ
অস্ট্রেলিয়া ৯৩ ৫৬২ ৬.০৪
নিউজিল্যান্ড ৯৭ ৫০৩ ৫.১৯
ও. ইন্ডিজ ৮৬ ৫০০ ৫.৮১
পাকিস্তান ১১৪ ৪৬৮ ৪.১১
দ. আফ্রিকা ৯৫ ৪৬৭ ৪.৯২