এগারো বছর পর...
>

এগারো বছর পর আবার অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ। আগের দুটি সিরিজ মনে আছে তো!
আগের ৪ টেস্ট
ডারউইন ১৮-২০ জুলাই ২০০৩
বাংলাদেশ: ৯৭ (আশরাফুল ২৩, মাহমুদ ২১; ম্যাকগ্রা ৩/২০, লি ৩/২৩) ও ১৭৮ (হাবিবুল ৫৪, আল শাহরিয়ার ৩৬, হান্নান ৩৫; ম্যাকগিল ৫/৬৫)। অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪০৭/৭ ডি. (লেম্যান ১১০, ওয়াহ ১০০*, ল্যাঙ্গার ৭১; মাশরাফি ৩/৭৪)।
ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ১৩২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: স্টিভ ওয়াহ।
কেয়ার্নস ২৫-২৮ জুলাই ২০০৩
বাংলাদেশ: ২৯৫ (হান্নান ৭৬, হাবিবুল ৪৬, সানোয়ার ৪৬, মাসুদ ৪৪; ম্যাকগিল ৫/৭৭, গিলেস্পি ৩/৫৭) ও ১৬৩ (হান্নান ৫৫, হাবিবুল ২৫; ম্যাকগিল ৫/৫৬, গিলেস্পি ৪/৩৮)। অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৫৬/৪ ডি. (লেম্যান ১৭৭, ওয়াহ ১৫৬*, লাভ ১০০*; সানোয়ার ২/১২৮)।
ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ৯৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: স্টুয়ার্ট ম্যাকগিল।
ম্যান অব দ্য সিরিজ: স্টুয়ার্ট ম্যাকগিল।
ফতুল্লা ৯-১৩ এপ্রিল ২০০৬
বাংলাদেশ: ৪২৭ (শাহরিয়ার ১৩৮, হাবিবুল ৭৬, রাজিন ৬৭; ম্যাকগিল ৮/১০৮) ও ১৪৮ (শাহরিয়ার ৩৩, রাজিন ৩৩; গিলেস্পি ৩/১৮, ওয়ার্ন ৩/২৮)। অস্ট্রেলিয়া: ২৬৯ (গিলক্রিস্ট ১৪৪; রফিক ৫/৬২) ও ৩০৭/৭ (পন্টিং ১১৮*, হেইডেন ৭২; রফিক ৪/৯৮)।
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: অ্যাডাম গিলক্রিস্ট।
চট্টগ্রাম ১৬-২০ এপ্রিল ২০০৬
বাংলাদেশ: ১৯৭ (রাজিন ৭১, মাসুদ ৩৪*; গিলেস্পি ৩/১১, ওয়ার্ন ৩/৪৭, ম্যাকগিল ৩/৬৮) ও ৩০৪ (শাহরিয়ার ৭৯, রফিক ৬৫, হাবিবুল ৪৯; ওয়ার্ন ৫/১১৩, ম্যাকগিল ৪/৯৫)। অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৮১/৪ ডি. (গিলেস্পি ২০১*, হাসি ১৮২; রফিক ২/১৪৫)।
ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ৮০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জেসন গিলেস্পি।
ম্যান অব দ্য সিরিজ: জেসন গিলেস্পি।
দুইয়ে দুই
বাংলাদেশের বিপক্ষে টেস্টে দুই ইনিংস ব্যাট করে দুবারই সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার ড্যারেন লেম্যান ও স্টিভ ওয়াহ। তবে ২৮৭ রান নিয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে সবচেয়ে বেশি রানের মালিক লেম্যান। অস্ট্রেলিয়ার বর্তমান কোচের চেয়ে মাত্র ৫ রান কম বাংলাদেশের হাবিবুল বাশারের।
ম্যাকগিলের ঘূর্ণি
বাংলাদেশের বিপক্ষে চার টেস্টে শুধু চট্টগ্রামেই ইনিংসে ৫ উইকেট পাননি স্টুয়ার্ট ম্যাকগিল। চার ম্যাচে ৩৩ উইকেট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জেসন গিলেস্পির চেয়ে ১৪ উইকেট বেশি নিয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে সেরা বোলার এই লেগ স্পিনার। ১১ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা মোহাম্মদ রফিক।
মাঠের অভিষেক
ডারউইন, কেয়ার্নস ও ফতুল্লা—তিনটি ভেন্যুরই টেস্ট অভিষেক হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। ব্যতিক্রম শুধু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ২০০৬ সিরিজের দ্বিতীয় ম্যাচের ভেন্যুতে সেটি ছিল দ্বিতীয় টেস্ট।
গিলেস্পির ইতিহাস
বাংলাদেশের বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করবেন অস্ট্রেলিয়ার কোন ব্যাটসম্যান? এই বাজিতে আর যা-ই হোক জেসন গিলেস্পির নাম ছিল না নিশ্চিত। কিন্তু ২০০৬ সালে চট্টগ্রাম টেস্টে এই অভাবনীয় কাণ্ডই করে বসলেন এই ফাস্ট বোলার। প্রথম দিনে নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামা গিলেস্পি চতুর্থ দিনে পেয়ে গেলেন ডাবল সেঞ্চুরি। তাঁর অপরাজিত ২০১ রানের ইনিংসটিই দুই দলের সিরিজে একমাত্র ডাবল সেঞ্চুরি। ঘটনাচক্রে ওই ম্যাচটাই হয়ে আছে গিলেস্পির শেষ টেস্ট।
বাংলাদেশের একজনই
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে সেঞ্চুরি আছে আটজনের। তাঁদের মাত্র একজনই বাংলাদেশের। শাহরিয়ার নাফীসের ১৩৮ রানের সেই সেঞ্চুরি ২০০৬ সালে ফতুল্লায়।
৪
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছে ৪টি। এর চেয়ে কম খেলেছে শুধু অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে (৩)।
১৮৭
২০০৬ সালে ফতুল্লায় শাহরিয়ার নাফীস ও হাবিবুল বাশারের জুটি। সে সময়ে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।
১১
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম ৪টি টেস্টেই খেলেছেন, এমন খেলোয়াড়ের সংখ্যা ১১। বাংলাদেশের পাঁচজন, অস্ট্রেলিয়ার ছয়জন।
১০
দুই দল মিলে সেঞ্চুরির সংখ্যা। অস্ট্রেলিয়ার ৯টি, বাংলাদেশের ১টি।