এগিয়ে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ম্যাচে এক জয়, সেটিও জিম্বাবুয়ের বিপক্ষে। বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স এ পর্যন্ত সমর্থকদের জন্য আশাব্যঞ্জক নয় মোটেও। তবে পারফরম্যান্স যেমনই হোক, একটা জায়গায় কিন্তু মিসবাহ-উল-হকের দল সবার চেয়ে এগিয়ে। বিশ্বকাপ শুরুর পর গুগলে সবচেয়ে বেশি খোঁজ পড়েছে পাকিস্তান দলের! এই তালিকায় পাকিস্তানের পরে আছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। গুগল এক গবেষণায় দেখেছে, বিভিন্ন দলের পারফরম্যান্স ছাড়াও সেই দলের খেলোয়াড়দের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আগ্রহী অনলাইন ব্যবহারকারীরা। পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফানের উচ্চতা আসলে কত সেটা নিয়ে যেমন অনেক অনুসন্ধান চলেছে গুগলে। অনুসন্ধান তালিকায় পাকিস্তানের নাম সবার ওপরে আসার এটা একটা বড় কারণ। এমন আরও কিছু অনুসন্ধানের মধ্যে আছে বিরাট কোহলির চুলের ছাঁট, ক্রিস গেইলের নাচ, কিংবা মাহেলা-জয়াবর্ধনে জুটি। পিটিআই।