এজবাস্টনে বাটলার-রুট ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ইংল্যান্ডের শুরুটা এর চেয়ে আর ভালো হতে পারত না। প্রথমবারের মতো ওয়ানডেতে ইংল্যান্ডের ৪০০ রান, ইংল্যান্ডের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়, ইংল্যান্ডের পক্ষে ছয়ে নেমে সর্বোচ্চ রানের ইনিংস, ওয়ানডেতে ইংল্যান্ডের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি, সপ্তম উইকেট জুটিতে ওয়ানডেতে রেকর্ড পার্টনারশিপ— এজবাস্টনে কাল রেকর্ডের মেলাই বসেছে। নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ওয়ানডেতে ৫০ ওভার শেষে ইংল্যান্ড উঠেছে ৪০৮ রানের পাহাড়ে।
দিনের প্রথম বলেই বোল্টের বলে আউট জেসন রয়। এরপর মর্গান ও রুট ১৭১ রান তুলেছেন তৃতীয় উইকেটে। রুট করেছেন ৭৮ বলে ১০৪ রান। দলীয় ১৭১ রানে মর্গান আউট হয়ে যাওয়ার পর হঠাৎ বিপর্যয়ে ইংল্যান্ড, ২০২ রানের মধ্যে নেই ছয় উইকেট। এরপর শুরু বাটলার ঝড়ের। আদিল রশিদকে নিয়ে সপ্তম উইকেটে তুলেছেন ১৭৭ রান। ৬৬ বলে সেঞ্চুরির পর বাটলার আউট হয়েছেন ১২৯ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ২১ ওভারে ৩ উইকেটে ১৪১ রান করেছে। ক্রিকইনফো।