এটা কি চাকিং ধরার সময়, ওয়াকারের প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকিংয়ের ব্যাপারে আইসিসির সময়জ্ঞান নিয়ে ওয়াকারের প্রশ্ন। ফাইল ছবি
চাকিংয়ের ব্যাপারে আইসিসির সময়জ্ঞান নিয়ে ওয়াকারের প্রশ্ন। ফাইল ছবি

একজন বোলার দীর্ঘদিন দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনে। হঠাৎ আবিষ্কার করলেন, তাঁর বোলিং অ্যাকশন অবৈধ! কেউ বা আগে একবার উতরে গেছেন এ চ্যালেঞ্জে। তিনিও আবার আবিষ্কার করলেন—ভুল, সবই ভুল! তিনি আসলে চাকিং করছেন! সাম্প্রতিক সময়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি সাঈদ আজমল, মোহাম্মদ হাফিজ, সুনীল নারাইনের মতো দাপুটে বোলাররা। এ তালিকায় রয়েছেন বাংলাদেশের দুই বোলারও।

ওয়াকার ইউনিসের প্রশ্নটা এখানেই। বিশ্বকাপের আর ছয় মাসও নেই। অথচ এখন কেন এই চাকিং ‘মড়ক’? আইসিসির ‘সময়জ্ঞান’ নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তান কোচ বললেন, ‘এখন কি নিয়ম-নীতি ও প্রযুক্তি ব্যবহারের সঠিক সময়? আমি এ প্রশ্ন করছি কারণ, বিশ্বকাপ সামনে রেখে প্রত্যেক দলেরই পরিকল্পনা রয়েছে। যেসব দলের বোলার নিষিদ্ধ কিংবা প্রশ্নবিদ্ধ হচ্ছেন, সে দলগুলোর ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। বলতে চাইছি, এসব নিয়ম ও প্রযুক্তি বিশ্বকাপের পর প্রয়োগ করা উচিত।’ সূত্র: এএফপি