প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ মার্চ ২০০০। পোর্ট অব স্পেন টেস্টের শেষ দিন। জিম্বাবুয়েকে মাত্র ৯৯ রানের লক্ষ্যই দিতে পারল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ক্যারিবীয় অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টটা জিমি অ্যাডামস হার দিয়ে নয় শুরু করলেন জয় দিয়েই। ক্যারিবীয় ফাস্ট বোলারদের দুরন্ত গতিতে জেরবার হয়ে জিম্বাবুইয়ানরা চা-বিরতির আগেই অলআউট ৬৩ রানে। টেস্টে এটা ছিল প্রতিপক্ষকে ১০০ রানের কম লক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় জয়ের ঘটনা। কাল শেরেবাংলায় জিম্বাবুয়ে জিতে গেলে সেটা হতো তৃতীয় সর্বনিম্ন লক্ষ্য দিয়েও ম্যাচ জয়ের উদাহরণ। সর্বনিম্ন ৮৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ১৮৮২ সালে ওভালে ইংল্যান্ড অলআউট হয় ৭৭ রানে।