এত টাকা হাতছাড়া করে পস্তাবে রায়না
গত এক যুগ ধরে চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ সুরেশ রায়না। ম্যাচ পাতানোর দায়ে চেন্নাই যেবার ছিল না, সেবারই শুধু গুজরাট লায়নসের হয়ে খেলেছিলেন এই তারকা। চেন্নাই ফিরে আসার সঙ্গে সঙ্গে আবার ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছিলেন। এবার করোনাভাইরাস এই সফল জুটিকে আবারও ভেঙে দিল। চেন্নাই ফ্র্যাঞ্চাইজির সহ-অধিনায়ক জানিয়েছেন, এই মৌসুমে আইপিএল খেলবেন না তিনি।
কদিন আগে মাত্র ৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সুরেশ রায়না। অবসরের পর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলতে উন্মুখ ছিলেন তিনি। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে এসে ৭ দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে যান চেন্নাই সুপার কিংসের এই তারকা ক্রিকেটার। তবে আসল কারণ জানা যায় টাইমস অব ইন্ডিয়ায় খবরে। করোনা-ভীতির মধ্যে প্রায় তিন মাস দেশের বাইরে থাকতে হবে আইপিএল খেলা ক্রিকেটারদের। পুরো সময়টা আবার কাটাতে হবে পরিবার থেকে দূরে, জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে। এসব দুশ্চিন্তার কথা ভেবেই নাকি আইপিএলের অর্থের ঝনঝনানি ভুলে দিল্লির উড়োজাহাজ ধরেছেন রায়না।
টাইমস অব ইন্ডিয়াকে রায়নার কাছের এক সূত্র বলেছে, ‘শুক্রবার রাতে সে তার সব সতীর্থদের ফোন দেওয়া শুরু করে। কোচ স্টিভেন ফ্লেমিং, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বারবার তাঁর সমস্যার কথা জানান। এমএস তাঁকে বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু কিছুই কাজে আসছিল না। শেষ পর্যন্ত সবাই বুঝতে পারে যে তাকে আটকে রাখার কোনো মানে হয় না। ভয় তাকে সম্পূর্ণ জেঁকে ধরেছে।’
চেন্নাই সুপার কিংসের সতীর্থদের সঙ্গে কথাবার্তার সময় রায়নাকে নাকি বেশ অস্থির মনে হয়েছে। জৈব-সুরক্ষা বলয়ে বন্দী অবস্থায় নাকি থাকতেই পারছিলেন না ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। সূত্র বলেছে, ‘সে আর নিতেই পারছিল না। শান্ত হওয়ার নাম নিচ্ছিল না সে। তবে চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ দিতে হয়। তারা ভালোভাবে সামাল দিয়েছে পুরো বিষয়টা। শুরুতে তারা চেয়েছিল সুরেশ থাকুক। কিন্তু যখন বুঝতে পেরেছে সে শান্তিতে নেই, তখন তাকে ছেড়ে দিয়েছে। এই সময় নিজ পরিবারের সঙ্গে থাকলেই বরং ভালো।’
আবার জানা গেছে, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ চেন্নাইয়ের মোট ১০ ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। আজ আবার করোনা পজিটিভের তালিকায় যোগ হয়েছে আরেকজন চেন্নাই ক্রিকেটার। দলের অনুশীলনও পেছানো হয় দলের মোট এগারোজনের করোনা পজিটিভের কারণে।
দলের পরিস্থিতির কারণেও হয়তো রায়না দেশে ফিরে গেছেন। টুর্নামেন্টের মাঝপথে আবার রায়নার ফিরে আসার সুযোগ নেই। চেন্নাই তাই রায়নার বদলি খোঁজার চেষ্টা করছে। তবে কাজটা সহজ হবে না। আইপিএলের প্রতি আসরেই রায়না ছিলেন চেন্নাইয়ের ‘রান ব্যাংক’। প্রতি মৌসুমেই চেন্নাইকে ৪০০-এর আশপাশে রান দিয়েছেন এই বাঁহাতি।
দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়ে তাই যারপরনাই বিরক্ত মালিক এন শ্রীনিবাসন। সাবেক বিসিসিআই সভাপতির কাছে মনে হয়েছে, এত টাকা দূরে ঠেলে দিয়ে রায়না শান্তিতে থাকতে পারবেন না। নিজের ভুল অবশ্যই বুঝবেন। আউটলুককে দেওয়া সাক্ষাৎকারে শ্রীনিবাসন বলেছেন, ‘মৌসুম এখনো শুরু হয়নি। আমার মনে হয় রায়না অবশ্যই বুঝবে ও কি মিস করছে। ও কত টাকা হারাতে চলেছে।’

বছরের পর বছর সাফল্য পেয়ে রায়নার মাথা ঘুরে গিয়েছে বলে মনে করেন শ্রীনিবাসন, ‘আমার মনে হয় সুখী না থাকলে, খেলতে ইচ্ছা না হলে ফিরে যাওয়াই ভালো।সাফল্য আমার মনে হয় আপনি যদি সুখী না থাকেন ও আপনার যদি খেলতে ইচ্ছে না হয়, তাহলে ফিরে যান। আমি খেলার জন্য জোর-জবরদস্তি করব না। অনেক সময় সাফল্যে মাথা ঘুরে যায়।’
এদিকে রায়নার চেন্নাই সতীর্থ কেদার যাদবের এক টুইটার পোস্ট আলোচনার সৃষ্টি করেছে। পোস্ট দেখে অনেকে ভাবছেন, রায়নাকে খোঁচা দিয়ে পোস্টটা দিয়েছেন যাদব। পোস্টে দেখা যাচ্ছে যাদব অনুশীলন করছেন, সঙ্গে ক্যাপশন, ‘শ্রেষ্ঠত্বের পথে। থেমে যাওয়ার হাজার কারণ আছে। কিন্তু এগিয়ে যাওয়ার একটাই। সিদ্ধান্ত আপনার, আপনি কোন পথে যাবেন!’
এটা বলে কি ‘থেমে যাওয়া’ রায়নাকেই ইঙ্গিত করলেন যাদব?