এত ধকল সয়েও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইলিয়ামসনরা গত শুক্রবার স্মিথদের হারিয়ে দিয়েছেন ধর্মশালায়। কাল নাগপুরে নিউজিল্যান্ডের নারী দলও হারিয়ে দিল অস্ট্রেলিয়ার নারীদের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দেশের মুখোমুখি লড়াইয়ের ফল নিউজিল্যান্ড ২, অস্ট্রেলিয়া ০। কিউই মেয়েদের কালকের জয়ের একটা আলাদা মাহাত্ম্যও আছে। নিউজিল্যান্ডের মেয়েরা আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচটা জিতেছিল মোহালিতে গত শুক্রবার। পরদিন স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় সুজি বেটসের দল মোহালি থেকে যাত্রা শুরু করে নাগপুরের দিকে। বিমানে প্রথমে চণ্ডীগড় থেকে দিল্লি, তারপর বেঙ্গালুরু ও মুম্বাই হয়ে সন্ধ্যায় নাগপুর! একটা ভেন্যু থেকে অন্য ভেন্যুতে পৌঁছাতে মাঝে ৪ শহরে যাত্রাবিরতি করতে হয়েছে কিউই মেয়েদের। ভ্রমণক্লান্তির কথা নাহয় বাদই থাকল। এত ধকল সয়ে আসতে হয়েছে বলে রোববার নাগপুরে ঠিকঠাক অনুশীলনও করতে পারেননি বেটসরা। এরপর অস্ট্রেলিয়ার মতো দলকে হারানোটা বাড়তি আনন্দের হবে না তো কী! মুম্বাই মিরর।