এনামুলের অপেক্ষা ফুরাল, বাড়ল কামরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল অনেক দিন পর ফিরলেন জাতীয় দলে। ফাইল ছবি
এনামুল অনেক দিন পর ফিরলেন জাতীয় দলে। ফাইল ছবি

জাতীয় দলের ​একাদশে জায়গা পাওয়া এখন কঠিন এক প্রতিযোগিতা। একবার দল থেকে বেরিয়ে গেলে জায়গা পাওয়া যে কত কঠিন, হাড়ে হাড়ে টের পেয়েছেন এনামুল হক। বেশ ভালো ফর্ম নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপ খেলতে। অপ্রত্যাশিত এক চোটে বিশ্বকাপ শেষ হয়ে যায় তাঁর। এর পর চোট সেরে ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে থাকলেও একাদশে সুযোগ মিলছ না। অবশেষে আট মাস পর জাতীয় দলের জার্সি গায়ে উঠল এনামুলের।
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি​র একাদশে সুযোগ পেয়েছেন এনামুল। টানা দুটো ৭০-এর​ ইনিংস খেলে, দারুণ স্ট্রাইক রেটে ব্যাট করার বদৌলতে টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন ইমরুল কায়েস। । তবে একাদশে জায়গা হয়নি। ইমরুল অবশ্য গত চার বছর ধরেই টি-টোয়েন্টি দলের বাইরে। চার বছরের অপেক্ষাটা আরও বাড়ছে তাঁর।
অপেক্ষা যেমন বাড়ছে কামরুল ইসলামেরও। স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা করে নিতে পারেননি এই উদীয়মান পেসার। টি-টোয়েন্টি অভিষেক হলো লেগ স্পিনার জুবায়েরের। লিটনকেও রাখা হয়েছে দলে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশের একাদশ: তামিম, লিটন, এনামুল, মাহমুদউল্লাহ, মুশফিক, সাব্বির, নাসির, মাশরাফি, মুস্তাফিজ, আল আমিন ও জুবায়ের