এনামুলের কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগ ছিল সাকিব আল হাসানের। ছিল তাইজুল ইসলামেরও। কিন্তু কাছাকাছি গিয়েও দুজনের কেউই পারলেন না। সাকিব অবশ্য ভাগ বসাতে পেরেছেন, বাংলাদেশের পক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে, এনামুল হক জুনিয়রের সঙ্গে এখন তাঁর নামও নিতে হবে। ২০০৫ সালে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের সিরিজে ১৮ উইকেট নিয়েছিলেন এনামুল। এই বাঁহাতি স্পিনারের কীর্তিটা আরও বড় হয়ে যাচ্ছে, কারণ জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা ছিল দুই টেস্টের। তাইজুল ছাড়াও ১৭ উইকেট নেওয়ার কীর্তি আছে মোহাম্মদ রফিকেরও, পাকিস্তানের সঙ্গে ২০০৩ সালের সিরিজটাও ছিল তিন টেস্টের।