জিতল জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বোচ্চ ৪৭ এল এনামুলের ব্যাটে। ছবি: শামসুল হক
সর্বোচ্চ ৪৭ এল এনামুলের ব্যাটে। ছবি: শামসুল হক

আট মাস পর জাতীয় দলে ফেরাটা সুখকর হয়নি। গত ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে গিয়েছিলেন ১ রান করেই। তবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও রান আউটের শিকার হলেন এনামুল হক। তবে ৫১ বলে ৪৭ করেছেন। বাংলাদেশ ৯ উইকেটে করেছে ১৩৫। সব ধরনের ক্রিকেটে বাংলাদেশের কাছে টানা ১৩ ম্যাচ হারার পর জিম্বাবুয়ে কি পারবে সেই বৃত্ত ভাঙতে?
ম্যাচের এখন পর্যন্ত যা অবস্থা, তাতে মনে হচ্ছে ১৪-০ করে ফেলবে বাংলাদেশ। ৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে তুলেছে মাত্র ১৭ রান। রীতিমতো খাবি খাচ্ছে তারা। এই উইকেটে ব্যাট করা আসলেই কঠিন। বল ব্যাটে আসছে না ঠিকমতো। জিম্বাবুয়ের রান রেট সাড়ে তিনেরও নিচে। নিজের প্রথম ওভারে পর পর দুই বলে দুই উইকেট তুলে নিয়েছেন আল আমিন। অন্য উইকেটটি মুস্তাফিজের।
বাংলাদেশ শুরুটা ভালোই করেছিল। ২১ বলে ৩৪ রান করার পর উদ্বোধনী জুটিটা ভেঙেছে তামিম (২১) ফিরে যাওয়ায়। তখন উইকেটে নামেন এনামুল। আউট হয়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে। অন্য প্রান্তে কারও সঙ্গে তেমন ভালো একটা জুটিও গড়ে ওঠেনি তাঁর। ইমরুল ছাড়া বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেবল সাব্বির (১৭) দুই অঙ্ক ছুঁয়েছেন। বাংলাদেশের ৩৯ রানের ইনিংস সেরা জুটিটাও সাব্বিরের সঙ্গে এনামুলের।
শেষ তিন ওভারে মাত্র ১৪ রান তুলেছে বাংলাদেশ। এনামুল নিজেও হাত খুলে মারতে পারেননি। পুরো ইনিংসে মাত্র ৩টি চার। কমপক্ষে ৪৭ করা ইনিংসগুলোতে এটাই সবচেয়ে কম চার মারার রেকর্ড। বাংলাদেশের পুরো ইনিংসে দুটো ছক্কা, দুটোই তামিমের। সব মিলিয়ে চারও মাত্র ১০টি!
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং আর উইকেটের কঠিন পরীক্ষা ১৩৬ রানের লক্ষ্যটাকেই অনেক বড় বানিয়ে তুলেছে জিম্বাবুয়ের জন্য।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৯ উইকেটে ১৩৫ (তামিম ২১, ইমরুল ১০, এনামুল ৪৭, মুশফিক ৯, সাব্বির ১৭, নাসির ৩, মাহমুদউল্লাহ ৮, মাশরাফি ০, সানি ৪, মুস্তাফিজ ১*, আল আমিন ১*; পানিয়াঙ্গারা ৩/৩০, মাদজিভা ২/২৫ , ক্রেমার ২/২১, চিসোরো ১/২৭)।