এপ্রিল ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কি ক্রিকেটার, কি মানুষ—কখনোই শচীন টেন্ডুলকারের মধ্যে কেউ বিচ্যুতি দেখেছেন শোনা যায়নি। খেলতেন কোচিং ম্যানুয়ালে রাখার মতো সব শট, মানুষ হিসেবেও আদর্শ। তাঁর আত্মজীবনীতে অবশ্য শৈশব-কৈশোরের দুষ্টুমির পরিচয় কিছুটা পাওয়া গেছে। পুরোনো একটা ঘটনা সম্প্রতি তুলে ধরে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কোচ অজিত ওয়াদেকার জানালেন, খেলোয়াড় টেন্ডুলকারের রসবোধ এবং দুষ্টুমিও কম ছিল না। ১৯৯৪ সালে নিউজিল্যান্ড সফরে ভারত দল। ১ এপ্রিল ম্যানেজার ওয়াদেকারের জন্মদিনের রাতে টেন্ডুলকার এলেন তাঁর রুমে। কী একটা সমস্যার কথা বলে ওয়াদেকারকে টেন্ডুলকার নিয়ে গেলেন কপিল দেবের ঘরে। ঢুকেই চমকে গেলেন ওয়াদেকার। কেক, শ্যাম্পেনের বোতল নিয়ে গোটা দল তাঁর অপেক্ষায় দাঁড়িয়ে। খানিক পর আরও চমক—এক ডজন বেলি ড্যান্সারকে নিয়ে রুমে ঢুকলেন টেন্ডুলকার! কেক কাটা আর নাচ-টাচ হওয়ার পর আর সবাই হাওয়া—রুমে তখন এক বেলি ড্যান্সারের সঙ্গে ওয়াদেকার একা! পিটিআই।