এবার অভিযুক্ত ওয়ালার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যালকম ওয়ালারের বোলিং অ্যাকশন নিয়ে ফিসফিসানি উঠেছিল খুলনা টেস্টের সময়ই। কাল আইসিসিও জানিয়ে দিল, ফিসফিসানিটা ঠিকই আছে। জিম্বাবুইয়ান অফ স্পিনারকে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। ২১ দিনের মধ্যেই অ্যাকশনের বৈধতার পরীক্ষা দিতে হবে খুলনা টেস্টে ৬ উইকেট নেওয়া এই বোলারকে। তবে চূড়ান্ত পরীক্ষার ফল জানার আগে বোলিং চালিয়ে যেতে বাধা নেই ওয়ালারের। অবৈধ বোলিং অ্যাকশনের বিরুদ্ধে কঠোর হওয়া আইসিসি এ বছরই নিষিদ্ধ করেছে বাংলাদেশের সোহাগ গাজী ও পাকিস্তানের সাঈদ আজমলসহ আরও কয়েকজন অফ স্পিনারকে।