এবার ওয়ানডে

ওয়ানডেতে এর আগে চারবার মুখোমুখি হয়েছে দুই দল। হারজিত দুই দিকেই সমান। দুটি ওয়ানডে জিতেছে বাংলাদেশের মেয়েরা, দুটি পাকিস্তান। আজ কে কাকে ছাড়িয়ে যাবে?
মেয়েদের প্রথম পাকিস্তান সফরে দুটি টি-টোয়েন্টিতেই হেরেছে বাংলাদেশ। করাচির সাউথ এন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হবে দুই ওয়ানডের সিরিজ। জয়ের মধ্যে থাকায় প্রথম ওয়ানডেতে স্বাগতিক মেয়েরা ফেবারিট থাকবে স্বাভাবিক। তা ছাড়া বাংলাদেশের বিপক্ষে আগের চারটি ওয়ানডের তুলনায় এই ম্যাচটি একটু ব্যতিক্রমও সানা মীরের দলের জন্য। বাংলাদেশের বিপক্ষে এবারই যে প্রথম নিজেদের মাটিতে খেলছে তারা!
দুই দলের আগের চার ওয়ানডের প্রথম দুটি হয়েছিল ডাবলিনে। ওই দুই ম্যাচেই জিতেছিল পাকিস্তান। সর্বশেষ গত বছর পাকিস্তানের মেয়েদের বাংলাদেশ সফরে কক্সবাজারে হওয়া দুটি ম্যাচে জেতে বাংলাদেশের মেয়েরা। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে আগামী পরশু।