এবার ওয়ানডে অধিনায়কও স্মিথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল ক্লার্কের চোট হঠাৎই অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বানিয়েছে স্টিভেন স্মিথকে। স্টিভেন স্মিথ এবার অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের অধিনায়কত্বও পেলেন হঠাৎ করে। ক্লার্কের অনুপস্থিতিতে অধিনায়ক হওয়া জর্জ বেইলি স্লো ওভার রেটের কারণে নিষিদ্ধ এক ম্যাচ। তাই ত্রিদেশীয় সিরিজের নিজেদের তৃতীয় ম্যাচে স্মিথের হাতে দায়িত্ব দেওয়া ছাড়া উপায় ছিল না ক্রিকেট অস্ট্রেলিয়ার। পরশু ইংল্যান্ডের বিপক্ষে টস করতে নামলেই অস্ট্রেলিয়ার ২২তম ওয়ানডে অধিনায়ক হবেন স্মিথ। শুক্রবারের এই ম্যাচে অস্ট্রেলিয়া দলে নেই ওপেনার ডেভিড ওয়ার্নার, ফাস্ট বোলার মিচেল জনসন ও জশ হ্যাজলউডও। ওয়ার্নার ও বেইলির পরিবর্তে ১২ জনের
দলে নেওয়া হয়েছে শন মার্শ, ক্যামেরন হোয়াইটকে। এএফপি, ক্রিকইনফো।