প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় ক্রিকেটারদের ব্যবসায় জড়িয়ে পড়া নতুন কিছু নয়। ব্যাট-বল তুলে রেখে অনেকেই নানা কিছু খুলে বসেন। খেলায় থাকতে থাকতেই ব্যবসায়ীর খাতায় নাম লেখানোর উদাহরণ ভূরি ভূরি। রবিন উথাপ্পা থেকে মহেন্দ্র সিং ধোনি—আসছে অনেক নামই। উথাপ্পা যেমন আইটিফিন নামে ফুড চেইন ব্যবসার সঙ্গে যুক্ত। যুবরাজ সিংয়ের ব্যবসাপ্রতিষ্ঠান-ইউউইক্যান ভেঞ্চার্স। কয়েক বছর আগে ধোনি ভারতজুড়ে খুলেছেন চেইন জিমনেসিয়াম-স্পোর্টসফিট। হালের বড় তারকা বিরাট কোহলিই বা বাদ যাবেন কেন। তিনিও আসছেন চেইন ফিটনেস সেন্টার ‘চিজেল’ নিয়ে। শুরুতে এর পেছনে তাঁর ব্যয় হচ্ছে ৯০ কোটি রুপি। অবশ্য এর আগেই মাঠের বাইরের ‘মাঠে’ নেমেছেন কোহলি, রন নামে খুলেছেন ফ্যাশন হাউস। দেখা যাক, মাঠের সফল ক্রিকেটার মাঠের বাইরে সফল হন কি না। এনডিটিভি।