এবার ক্লার্কের ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে আউট হয়েছিলেন ৪৮ রান করে। সাবেক ক্লাব ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে র‍্যান্ডউইক-পিটারস্যামের বিপক্ষে দুই দিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাইকেল ক্লার্ক করলেন ৩০। গত আগস্টে অবসর নেওয়া সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়কের প্রত্যাবর্তনকে খুব আহামরি বলা যাচ্ছে না। খেলাটা উপভোগ করতে থাকলে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে খেলা চালিয়ে যাওয়ার কথাও ভাববেন, এই কথা বলেছেন আগেই। কাল দ্বিতীয় ইনিংসে আউট হয়ে ফেরার পরও বললেন, ‘দেখা যাক কী হয়। আমি আরও কয়েকটি দিন ভাবব।’ এএপি।