এবার জাদেজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই বোধ হয় শলাপরামর্শ করেই কাজে নেমে পড়েছেন। নইলে গত কিছুদিনে এত ভারতীয় ক্রিকেটার বিয়ের পিঁড়িতে বসেন! হরভজন সিং, রোহিত শর্মা, বরুন অ্যারন, ইরফান পাঠানের পর এবার রবীন্দ্র জাদেজা। ভারতের অলরাউন্ডার অবশ্য বিয়ে করেননি, শুধু বাগদান সেরেছেন। কনে রিভাবা সোলাংকি পেশায় যন্ত্রকৌশলী। বাগদানের খবরটা ছড়িয়ে পড়ার পরই রিভাবাদের রাজকোটের বাড়িতে মানুষজন ভিড় করতে শুরু করেন। ‘ভালোবাসার এই অত্যাচারে’ পরে কনেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয়েছে। বাগদানেও দুই পরিবারের শুধু ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে সেটি ঠিক কোথায়, কবে হয়েছে তা নিয়ে দুই পরিবারই মুখে কুলুপ এঁটে রেখেছে। বিয়েটা কবে হবে, সেটাও জানা যায়নি। টাইমস অব ইন্ডিয়া।