এবার দুইয়ে সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‍্যাঙ্কিংয়ে সাকিব নেমে গেলেন একধাপ। ফাইল ছবি
র‍্যাঙ্কিংয়ে সাকিব নেমে গেলেন একধাপ। ফাইল ছবি

এ ঘটনা বহুদিন ধরেই ঘটছে। আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান কখনো উঠছেন, কখনো নামছেন। এ দফা বাংলাদেশের দর্শকদের জন্য কিছুটা ‘দুঃসংবাদ’—সাকিব এক ধাপ নেমেছেন।
আজ প্রকাশিত আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাকিবকে সরিয়ে এক নম্বর অলরাউন্ডারের জায়গাটা শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের। চলতি বিশ্বকাপে দারুণ পারফর্ম করা দিলশানের পয়েন্ট ৪০৯। চার ম্যাচে ২২৯ রান ও ৩ উইকেট নিয়ে চার থেকে এক লাফে এক নাম্বারে উঠে এসেছেন লঙ্কান অলরাউন্ডার। ৩৯৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন সাকিব। বাংলাদেশ অলরাউন্ডারের আরেক প্রতিদ্বন্দ্বী অ্যাঞ্জেলো ম্যাথুস ৩৯৪ পয়েন্ট নিয়ে আছেন তিনে। তথ্যসূত্র: আইসিসিক্রিকেটডটকম ও ক্রিকইনফো।