এবার নাচেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটটা তিনি বেশ ভালোই খেলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতেও ডোয়াইন ব্রাভোর যথেষ্ট হাঁকডাক। গানের গলাটাও খারাপ নয়, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের ‘চ্যাম্পিয়ন’ গানটিই তা বলে। তো ক্রিকেট হলো, গান হলো—নাচটাই বা বাদ যায় কেন! ত্রিনিদাদ ও টোবাগো থেকে উঠে আসা ৩৩ বছর বয়সী ব্রাভো সেটিও আর বাদ রাখছেন না। অংশ নিতে যাচ্ছেন ভারতের সেলেব্রিটিদের নাচের অনুষ্ঠান ‘ঝলক দিখলা জা’তে। মাঠে উইকেট পেলে এমনিতেই বিচিত্র ভঙ্গিতে নেচে উদ্‌যাপন করেন। তবে এখানে ছন্দ মেনে পা মেলানোর কাজটা নাকি একটু কঠিনই মনে হচ্ছে ব্রাভোর কাছে, ‘অবশ্যই নাচ ক্রিকেটের চেয়ে কঠিন!’ এএফপি।