এবার নারীরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে খেলছেন পুরুষ ক্রিকেটাররা। খেলা পরিচালনা করছেন নারী আম্পায়ার! সচরাচর দেখা যায় না এমন ঘটনাই এবার ঘটেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে। অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ ম্যাচে প্রথম নারী আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন ক্লেয়ার পোলোসাক। তবে এবার আইসিসির মঞ্চে অস্ট্রেলিয়ার এই নারী আম্পায়ারকে। ২৮ ডিসেম্বর থেকে ৫ অক্টোবর ব্যাংককে শুরু হচ্ছে ২০১৬ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশ, চীন, আয়ারল্যান্ড, হল্যান্ড, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে মহিলা দলকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দায়িত্ব পালন করবেন চার নারী আম্পায়ার। আইসিসি অনুমোদিত কোনো প্রতিযোগিতায় এবারই প্রথম আম্পায়ারিংয়ে দেখা যাবে নারীদের। প্রতিযোগিতায় পোলোসাকের তিন সঙ্গী হলেন নিউজিল্যান্ডের কাথলিন ক্রস, ইংল্যান্ডের সু রেডফার্ন এবং ওয়েস্ট ইন্ডিজের জ্যাকুলিন উইলিয়ামস। এএফপি।