এবার নিষিদ্ধ উইলিয়ামসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার অফস্পিনার সাচিত্রা সেনানায়েকে। কাল নিষিদ্ধ হয়ে গেলেন নিউজিল্যান্ডের অনিয়মিত অফস্পিনার কেন উইলিয়ামসনও। বোলিং অ্যাকশন না শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না উইলিয়ামসন। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেন টেস্টে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনা হয় উইলিয়ামসনের বিপক্ষে। আইসিসির পর্যবেক্ষকেরা বোলিং অ্যাকশন বিশ্লেষণ করে দেখেছেন বেশির ভাগ ডেলিভারির সময়ই অনুমোদিত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায় তাঁর কনুই।
অফ স্পিন বোলিংয়ে টেস্টে ২৪টি ও ওয়ানডেতে ২৩টি উইকেট নেওয়া ২৩ বছর বয়সী উইলিয়ামসন অবশ্য মূল কাজ ব্যাটিংটা চালিয়ে যেতে পারবেন। এএফপি, ক্রিকইনফো।