১৯৯০ সালে অস্ট্রেলেশিয়া কাপে প্রথম দেখা। শারজার ওই ম্যাচের পর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪০টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর ১১টি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াইয়ে সবচেয়ে বেশি অংশ নিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম ও ড্যানিয়েল ভেট্টোরি। বাংলাদেশের বিপক্ষে ৩২টি ম্যাচ খেলেছেন ম্যাককালাম, ভেট্টোরি ৩১টি। অবসরে চলে গেছেন দুজনই। সবচেয়ে বেশি বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ খেলার রেকর্ডে এবার মুশফিকুর রহিমের নাম ওঠার কথা। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছেন ২৯টি। ম্যাককালামকে পেছনে ফেলতে দরকার আরও চার ম্যাচ খেলার। তিন সংস্করণ মিলিয়ে এবারের নিউজিল্যান্ড সফরে আটটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
সবচেয়ে বেশি বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
ম্যাচ রান উই. ক্যাচ/স্টা.
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ৩২ ১০৬৮ - ৬১/৮
ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড) ৩১ ৫৯৪ ৮৫ ৯
মুশফিকুর রহিম (বাংলাদেশ) ২৯ ৬৬৭ - ২৪/৩
মোহাম্মদ আশরাফুল (বাংলাদেশ) ২৬ ৫৬৩ ৭ ৬
রস টেলর (নিউজিল্যান্ড) ২৬ ৯৭৪ ০ ২২