এবার পারলেন না তামিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফটি করে দল জিতিয়ে আরব আমিরাতে ১০ ওভারের ক্রিকেটে দারুণ শুরু করেছিলেন তামিম ইকবাল। কিন্তু আজ দ্বিতীয় ম্যাচে হাসেনি তাঁর ব্যাট। বেঙ্গল টাইগার্সের ২ উইকেটে গড়া ১২৬ রানের স্কোর তাড়া করতে নেমে তামিম আউট হয়েছেন মাত্র ৮ রানে।
প্রথম ওভার থেকেই তামিমকে খুব আত্মবিশ্বাসী মনে হয়নি। আমির ইয়ামিনের করা প্রথম ওভারে ৪ বল খেলে মাত্র ২ রান নেন বাংলাদেশের এই ওপেনার। পরের ওভারে একটি বাউন্ডারি মেরে ছন্দে ফেরার আভাস দিলেও পারেননি। চতুর্থ ওভারে আনোয়ার আলীর শেষ বলে পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তাঁর দল পাখতুনসের স্কোর তখন ১ উইকেটে ৪৬ রান। আগের ম্যাচে তামিমের ফিফটিতে কলম্বো লায়নসকে হারিয়েছিল পাখতুনস।