এবার প্রথম শ্রেণিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের দল থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন সুনীল নারাইন। বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে টেস্টকে বিদায় জানিয়েছেন ডোয়াইন ব্রাভো। এবার নিজেদের ঘরোয়া দল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর (টিঅ্যান্ডটি) প্রথম শ্রেণির দল থেকেও নিজেদের প্রত্যাহার করে নিলেন তাঁরা। আরও তিন সিনিয়র ক্রিকেটার কাইরন পোলার্ড, রবি রামপল, কেভিন কুপারও সরে দাঁড়িয়েছেন। ব্রাভো আর প্রথম শ্রেণির ক্রিকেটে খেলবেন না, নারাইন আর কুপার কাজ করবেন বোলিং অ্যাকশন নিয়ে। ক্রিকইনফো।