এবার বাংলাদেশ জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের জাতীয় দল খেলছে বাংলাদেশে, বাংলাদেশ ‘এ’ দল জিম্বাবুয়েতে। এবার মুখোমুখি দুই দেশের অনূর্ধ্ব-১৯ দলও। চারটি একদিনের ম্যাচের সিরিজের জন্য কাল ঘোষিত ১৪ জনের বাংলাদেশ দলের অধিনায়ক থাকছেন মেহেদী হাসান মিরাজই। আগামী ১০, ১২, ১৪ ও ১৬ নভেম্বর সিরিজের চারটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যে কারণে কাল ঢাকায় নেমে বিমানবন্দর থেকেই সরাসরি চট্টগ্রাম চলে গেছেন জিম্বাবুইয়ান তরুণেরা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন (সহ-অধিনায়ক), জয়রাজ শেখ, পিনাক ঘোষ, সাইফ হাসান, জাকির হাসান, সাইফুল হায়াত, সাঈদ সরকার, মেহেদী হাসান, আবদুল হালিম, সাইফ উদ্দিন, সালেহ আহমেদ, শাওন গাজী, আরিফুল ইসলাম, সঞ্জিত সাহা। স্ট্যান্ড বাই: মোসাব্বেক হোসেন, রিফাত প্রধান, মুনিম শাহরিয়ার।