এবার বাংলাদেশ যুবারা যাচ্ছেন ইংল্যান্ডে

>সিনিয়র দলের ইংল্যান্ড সফর শেষ। এবার ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
ইংল্যান্ডে বিশ্বকাপ শেষে ‘সিনিয়র’রা ফিরে এসেছেন দেশে। এবার ত্রিদেশীয় সিরিজ খেলতে জুনিয়ররা যাচ্ছেন ইংল্যান্ডে। আকবার আলীর নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল সোমবার রওনা দিচ্ছে যুক্তরাজ্যে।
১৫ সদস্যের এই দলে সহ অধিনায়ক করা হয়েছে তৌহিদ হৃদয়কে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রায় এক মাসের সফরে খেলার সুযোগ পাচ্ছে ৮টি যুব ওয়ানডে। চারটি একদিনের ম্যাচ খেলবে স্বাগতিক ইংল্যান্ড আর বাকি চারটি ভারতীয় যুবাদের বিপক্ষে। সূচি দেখেই বোঝা যাচ্ছে, টুর্নামেন্টের ফাইনাল খেলতে হলে তৃতীয় হওয়া যাবে না কিছুতেই। লাফবরোতে ১৮ জুলাই ইয়ং লায়নের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু আকবরদের। সিরিজের প্রথম ম্যাচ ২২ জুলাই, ইংল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
আকবার আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ প্রান্তিক, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন, শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিশাদ হোসেন, মৃতঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, মাহমুদুল হাসান, তানজিম হাসান ও শাহীন আলম।
| তারিখ | প্রতিপক্ষ |
| ১৮ জুলাই | ইয়াং লায়ন |
| ২২ জুলাই | ইংল্যান্ড |
| ২৪ জুলাই | ভারত |
| ২৭ জুলাই | ভারত |
| ২৮ জুলাই | ইংল্যান্ড |
| ৩০ জুলাই | ভারত |
| ০১ আগস্ট | ইংল্যান্ড |
| ০৫ আগস্ট | ইংল্যান্ড |
| ১১ আগস্ট | ফাইনাল |