এবার রোহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিত, ঋতিকা
রোহিত, ঋতিকা

ডেভিড ওয়ার্নার, শন মার্শ, সুরেশ রায়নার পর এবার রোহিত শর্মা। বিশ্বকাপের পর যেন ক্রিকেটারদের বিয়ে করার হিড়িক পড়েছে। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় ওপেনার। ইতিমধ্যে বাগদান-পর্বও সেরে ফেলেছেন রোহিত। পাত্রী ঋতিকা পেশায় স্পোর্টস ম্যানেজার। টুইটারে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবিও পোস্ট করেছেন রোহিত, লিখেছেন, সেরা বন্ধু থেকে প্রাণের মানুষ, এর চেয়ে ভালো আর কী হতে পারে। ছবিতেই দেখা গেছে ঋতিকার হাতে বাগদানের আংটি। ভারতের বেশ কয়েকটি দৈনিকের খবর, বছর ছয়েক আগে বোরিভলি স্পোর্টস ক্লাবে রোহিতের সঙ্গে আলাপ হয় ঋতিকার। রোহিতের খেলা-সংক্রান্ত বিষয়গুলোও নাকি এত দিন ঋতিকাই সামলাতেন। এখন অবশ্য আর শুধু খেলা নয়, রোহিতের জীবনের বাকি ইনিংসটাই সামাল দিতে হবে তাঁকে। ইন্ডিয়া টুডে।