এবার রোহিতও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেটারদের যেন জুটি গড়ার ধুম পড়েছে। না, ক্রিকেট মাঠে নয়, এই জুটি জীবনের ইনিংসে। কদিন আগেই সুরেশ রায়না গাঁটছড়া বাঁধলেন। পরশু রোহিত শর্মাও বাগদান করে আনুষ্ঠানিকভাবে একা থেকে দোকা হলেন। প্রেমিকা রিতিকা সাজদের সঙ্গে পরিচয় বছর ছয়েক আগে। এরপরই প্রণয়ের শুরু। রিতিকা নিজেও ক্রীড়া ব্যবস্থাপক। রোহিতের সব ধরনের কাজের দেখভাল তিনিই করেন। বাগদান অনুষ্ঠানটা অবশ্য ছোট পরিসরে হয়েছে, ভেন্যু ছিল মুম্বাইয়ের বরিভালি স্পোর্টস কমপ্লেক্স। দুই পক্ষের ঘনিষ্ঠরাই সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বলিউড অভিনেতা সোহেল খান। তবে বিয়েটা কবে হবে, সেটা এখনো কেউই জানাননি। সামনে ভারতের ঠাসা সূচি, রোহিত শিগগিরই বোধ হয় সময়টা পাবেন না। এনডিটিভি।