এবার শেষ চারেই অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ ও ২০১৪ সালে টানা দুবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। মেয়েদের ক্রিকেটে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল এবার মুখোমুখি হয়ে যাচ্ছে সেমিফাইনালেই। অস্ট্রেলিয়াকে টপকে নিউজিল্যান্ড গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন হওয়াতেই এই পরিস্থিতি। অন্য সেমিফাইনালে কিউই মেয়েরা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।
চার ম্যাচের চারটিতেই জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ‘বি’ গ্রুপে ইংল্যান্ড। গতবার বাংলাদেশে সেমিফাইনাল খেলা চার দলের মধ্যে এবার গ্রুপ পর্ব পেরোতে পারেনি শুধু দক্ষিণ আফ্রিকা। আগেই বিদায় নিশ্চিত হওয়া প্রোটিয়া মেয়েরা কাল শেষ ম্যাচে হেরেছে শ্রীলঙ্কার কাছে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট, ‘এ’ গ্রুপে তৃতীয় লঙ্কানরা। ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে তৃতীয় পাকিস্তান। ২ পয়েন্ট করে নিয়ে নিজ নিজ গ্রুপে চতুর্থ দক্ষিণ আফ্রিকা ও ভারত। একেবারে খালি হাতে দেশে ফিরছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
গতবার দেশের মাটিতেও গ্রুপে সবার নিচে ছিল বাংলাদেশের নাম। তবে সিলেটে একটি ম্যাচ জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এবার চার ম্যাচের একটিতেও বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেননি জাহানারারা।
নকআউট পর্বের সূচি
সেমিফাইনাল
৩০ মার্চ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দিল্লি বেলা ৩টা
৩১ মার্চ নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ মুম্বাই বেলা ৩টা
ফাইনাল
৩ এপ্রিল ফাইনাল কলকাতা বেলা ৩টা