এবার সেঞ্চুরি ফন উইকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতে গেছে জোহানেসবার্গেই। আনুষ্ঠানিকতার তৃতীয় ওয়ানডেতে তাই ওয়েস্ট ইন্ডিজ দল সাজাল চারটি পরিবর্তন এনে। বিশ্রাম পেলেন প্রথম দুই ম্যাচে ঝড় তোলা ক্রিস গেইলও। দক্ষিণ আফ্রিকাও দলে রাখেনি টি-টোয়েন্টির দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান ফাফ ডু প্লেসিকে। তবু ডারবানে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতে ঝড় উঠল। এবার ওপেনার মরনে ফন উইকের সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৯৫ রান করেছে প্রোটিয়ারা। ৭০ বলে ৯ চার ও ৭ ছয়ে ১১৪ রান করে অপরাজিত ছিলেন ফন উইক। এরপর ওয়েস্ট ইন্ডিজকে ১২৬ রানে অলআউট করে সিরিজের শেষ ম্যাচটা ৬৯ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৯ রান লেন্ডল সিমন্সের। দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার ডেভিড ভিসে ২৩ রানে নিয়েছেন ৫ উইকেট। আগামীকাল থেকে শুরু হচ্ছে দুই দলের ওয়ানডে সিরিজ। টেন ক্রিকেট।