এবার হাফিজও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আন্তর্জাতিক ক্রিকেটেও অভিযুক্ত হলেন মোহাম্মদ হাফিজ। গত সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হওয়া পাকিস্তানি অলরাউন্ডারকে এবার অভিযুক্ত করল আইসিসি। আবুধাবি টেস্ট শেষ হওয়ার পর পরই আইসিসি পাকিস্তান দলকে জানিয়েছে, আগামী ২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে হাফিজকে। তবে পরীক্ষার ফল জানার আগে আন্তর্জাতিক ক্রিকেটে বল করে যেতে পারবেন হাফিজ। আইসিসি বিজ্ঞপ্তি।