এবারও বিপিএলে থাকছে না ফ্র্যাঞ্চাইজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছরের জানুয়ারী মাসে বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।
২০২০ সালের বিপিএলে অংশ নেওয়া সাত দলের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করার পরিকল্পনার কথা জানান বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। সে ক্ষেত্রে এবারও থাকছে না ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি।
করোনার কারণে গত মৌসুমের বিপিএল মাঠে গড়ায়নি। তবে বিপিএলের আদলে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ আয়োজন করেছিল বিসিবি, যেখানে ছিল না কোনো বিদেশি ক্রিকেটার। এবার বিদেশি ক্রিকেটারসহ পুরোদমে বিপিএল আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিসিবি।
২০১৯–২০ মৌসুমে বিপিএলে অংশ নেওয়া সাতটি দল হলো খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, ঢাকা প্লাটুন, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার্স। খুলনা টাইগার্সকে হারিয়ে ২০২০ সালের বিপিএল শিরোপা জিতেছিল আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস।