এভারেস্টে হিউজের ব্যাট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপ হিউজের স্মরণে অনেকভাবেই শ্রদ্ধা নিবেদন হয়েছে। ‘পুট আউট ইওর ব্যাটস’ শিরোনামের স্মরণে অংশ নিয়েছিলেন ক্রীড়াঙ্গনের অনেকেই। তবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল এবার অন্য রকম একটা প্রস্তাব নিয়ে এসেছে। হিউজের সেই ব্যাট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় রাখতে চায় নেপালের ক্রিকেট বোর্ড। এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে সেই ইচ্ছার কথাও তারা জানিয়েছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো কিছু জানায়নি। বক্সিং ডেতে কাল নেপালে হিউজ স্মরণে ৬৩ ওভারের একটা ম্যাচও হওয়ার কথা ছিল। এএফপি।