এমন পোশাকে কেন কনওয়ে-মঈন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। ভক্ত-সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখা অবশ্যই একটা কারণ, তবে সেটাই একমাত্র কারণ নয়। টুইটার-ইনস্টাগ্রামে কার কতো ফলোয়ার—এ দিয়েও অনেক সময় তারকামূল্যের বিচার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটো ফিচার—কনওয়ের বিয়ের আগের আনুষ্ঠানিকতা, টটেনহামের জার্সিতে এমা রাদুকানু...
১ / ১১
সন্তানের সঙ্গে সময়টা ভালোই কাটছে নেইমারের
ইনস্টাগ্রাম
২ / ১১
নাতনিকে নিয়ে এএফএলের ম্যাচ দেখতে এসেছিলেন ড্যারেন লেম্যান
ইনস্টাগ্রাম
৩ / ১১
কদিন পর বিয়ে করবেন, এর আগে চেন্নাই সুপার কিংস দারুণ এক উপহারই দিয়েছে ডেভন কনওয়েকে। বিয়ের আগের আনুষ্ঠানিকতা কনওয়ে সেরেছেন চেন্নাই সতীর্থদের সঙ্গে নিয়েই!
ইনস্টাগ্রাম
৪ / ১১
নিজে টুকটাক ফুটবল দেখেন, সর্বশেষ ইউরো দেখেছিলেন। তবে এমা রাদুকানুর ফিজিও ও এজেন্ট টটেনহামের বিশাল ভক্ত। সেই রাদুকানুকেই দেখা গেল টটেনহামের জার্সিতে। জার্মানিতে একটি টুর্নামেন্টের অনুশীলনে এ জার্সি পরে নেমেছিলেন ইংল্যান্ডের টেনিস তারকা।
ইনস্টাগ্রাম
৫ / ১১
ধারাভাষ্য দিতে ভারত চলে এসেছেন কেভিন পিটারসেন।
ইনস্টাগ্রাম
৬ / ১১
স্ত্রী-সন্তানকে নিয়ে বিবাহবার্ষিকী উদ্‌যাপন নিউজিল্যান্ড পেসার নেইল ওয়াগনারের
ইনস্টাগ্রাম
৭ / ১১
চার সপ্তাহ পর কোর্টে নামলেন রাফায়েল নাদাল। নিজের একাডেমিতে।
ইনস্টাগ্রাম
৮ / ১১
আইপিএল অধিনায়কত্বের স্বপ্ন পূরণ হয়েছে। রশিদ খান চনমনেই আছেন।
ইনস্টাগ্রাম
৯ / ১১
পাঞ্জাব কিংসে সময়টা উপভোগ করছেন শিখর ধাওয়ানও
ইনস্টাগ্রাম
১০ / ১১
দ্য কারান ব্রাদার্স!
ইনস্টাগ্রাম
১১ / ১১
বিরাট কোহলি, বরাবরের মতোই অনুশীলনে সিরিয়াস...
ইনস্টাগ্রাম