এমন 'আগুন' আর সামলাননি তিনি
>

পাকিস্তানের পেস কিংবদন্তি শোয়েব আখতারের গতিময় এক স্পেলের কথা স্মরণ করিয়ে দিয়েছেন রিকি পন্টিং
বল হাতে গতির ঝড় তুলে ক্রিকেট ইতিহাসে অমর হয়ে আছেন পাকিস্তানের শোয়েব আখতার। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে গতিময় (ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার) ডেলিভারির রেকর্ডটি তাঁর। পাকিস্তানের সাবেক এই স্পিড স্টারের আগুন ঝরানো এক স্পেলই মনে করিয়ে দিলেন রিকি পন্টিং।
শোয়েবেরে বোলিংয়ের ভিডিও টুইট করে আগুনে সেসব দিন স্মরণ করিয়ে দেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। পন্টিংয়ের কাছে এটি তাঁর টেস্ট ক্যারিয়ারে মুখোমুখি হ্ওয়া দ্রুততম স্পেল। কদিন আগে ২০০৫ অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফের একটি ওভারকে তাঁর ক্যারিয়ারে খেলা সেরা ওভার বলেছিলেন। এবার শোয়েবকে নিয়ে পন্টিংয়ের টুইট, ‘সেদিন ফ্লিনটফের ওভারকে আমার মুখোমুখি হওয়া সেরা বলার পর অনেক প্রশ্ন পেয়েছি। শোয়েবের এই স্পেলটি আমার মুখোমুখি হ্ওয়া সবচেয়ে গতিময় স্পেল। বিশ্বাস করুন, অপর প্রান্ত থেকে জাস্টিনের (ল্যাঙ্গার) তেমন সাহায্য পাইনি।’
ভালো জবাব দিয়েছেন শোয়েবও। পন্টিংয়ের টুইটটি রি-টুইট করে পাকিস্তানের সাবেক পেসার লিখেছেন, ‘শুধু রিকি পন্টিংই এটা এভাবে খেলতে পারত। সে ছিল সবচেয়ে সাহসী। ল্যাঙ্গার অন্য প্রান্তেই থাকতে চেয়েছিল।’