এমসিজিতে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর আগে একবার লিওনেল মেসিকে দেখেছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)। তাঁর জাদুকরি ফুটবলেই অস্ট্রেলিয়াকে ২০০৭ সালের সেই প্রীতি ম্যাচে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এমসিজিতে আরেকটি প্রীতি ম্যাচে মেসির আর্জেন্টিনা খেলবে ব্রাজিলের সঙ্গে। ব্রাজিল-আর্জেন্টিনা ‘সুপার ক্লাসিকো’ হবে আগামী ৯ জুন। এএফপি।