এশিয়া একাদশে তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জুলাইয়ে লর্ডসের দ্বিশতবার্ষিকী উদ্‌যাপন ম্যাচে এমসিসির বিপক্ষে খেলেছেন অবশিষ্ট বিশ্ব একাদশের হয়ে। তামিম ইকবাল এবার অবশিষ্ট বিশ্ব একাদশের বিপক্ষে খেলবেন এশিয়া একাদশের হয়ে। বাংলাদেশে ঈদুল আজহার দিনে (৬ অক্টোবর) কাতারের দোহায় ওয়েস্ট এন্ড ক্রিকেট স্টেডিয়ামে বসছে তারার মেলা। বাংলাদেশ এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে খেললে কোরিয়া থেকেই সরাসরি দোহা যাবেন তামিম। ঈদ টি-টোয়েন্টি ক্রিকেট ফেস্টিভ্যালে মুখোমুখি হবে এশিয়া ও বিশ্ব একাদশ। খেলবেন ক্রিকেট-বিশ্ব মাতানো বর্তমান-সাবেক অনেক তারকা। তামিমের এশিয়া একাদশের নেতৃত্বে থাকবেন সনাৎ জয়াসুরিয়া, বিশ্ব একাদশের নেতৃত্বে ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা। বাংলাদেশের সাবেক কোচ গর্ডন গ্রিনিজকেও তামিম পাচ্ছেন কোচ হিসেবে।

 বিশ্ব একাদশ: ব্রায়ান লারা (অধিনায়ক), ব্রেন্ডন টেলর, হার্শেল গিবস, রিকি ওয়েসেলস, ওয়াইস শাহ, ডেমিয়েন মার্টিন, রায়ান টেন ডেসকাট, শন আরভিন, সাজিদ মাহমুদ, স্যামুয়েল বদ্রি, জেসন গিলেস্পি, কোরি কলিমোর। কোচ:জনএমবুরি।

এশিয়া একাদশ: সনাৎ জয়াসুরিয়া (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরান নাজির, মারভান আতাপাত্তু, আকাশ চোপড়া, অ্যাঞ্জেলো পেরেরা, চামারা কাপুগেদারা, আবদুল রাজ্জাক, রশিদ লতিফ, ইয়াসির আরাফাত, মোহাম্মদ সামি। কোচ: গর্ডন গ্রিনিজ।