এশিয়া কাপ ক্রিকেটের সূচি চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই পর্দা উঠছে প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপের। প্রথম পর্বে বাংলাদেশের পরের তিনটি ম্যাচ ২৬ ফেব্রুয়ারি (বিপক্ষ, বাছাইপর্বের চ্যাম্পিয়ন), ২৮ ফেব্রুয়ারি (শ্রীলঙ্কা) ও ২ মার্চ (পাকিস্তান)। ভারত-পাকিস্তান লড়াই ২৭ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ৬ মার্চ। টুর্নামেন্টের ১১টি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এর আগে ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাছাইপর্বে খেলবে আফগানিস্তান, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ক্রিকইনফো।