এশিয়া কাপে টি-টোয়েন্টি?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন থেকে এশিয়া কাপ ক্রিকেট আয়োজিত হবে টি-টোয়েন্টি আর ওয়ানডে দুই ফরম্যাটেই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বিদায়ী প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এই খবর জানিয়েছে।
আগামী বছর ভারতের অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০১৮ সালে ওয়ানডে বিশ্বকাপের এক বছর আগে প্রতিযোগিতাটি আবার ফিরবে ওয়ানডে ফরম্যাটে। এভাবে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বদলে যেতে থাকবে এই এশিয়া কাপের ফরম্যাট।
আশরাফুল হক জানিয়েছেন, প্রতিযোগিতাটির দ্বৈত ফরম্যাট চূড়ান্ত হলেও এর আয়োজক এবং আয়োজনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
১৯৮৪ সালে শারজায় প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল এশিয়া কাপ। ২০১৪ সালে ঢাকায় বসেছিল এশিয়া কাপের সর্বশেষ আসর।