এশিয়া কাপে নেই তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী সন্তানসম্ভবা। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে তাই আগেই ছুটি নিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। এশিয়া কাপে খেলতে পারবেন না, এটাও জানা ছিল। হলোও তাই। তাঁকে বাদ দিয়েই কাল এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। আর পূর্বধারণামতো তাঁর জায়গায় দলে এসেছেন ইমরুল কায়েস।
কয়েক দিন আগে ঘোষিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অবশ্য নেই ইমরুল। এই একটি পরিবর্তন ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি দলটাই খেলবে এশিয়া কাপে।
২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হবে এশিয়া কাপ। ৬ মার্চ ফাইনাল।
এশিয়া কাপের বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার।