এশিয়ান গেমসের মহিলা ক্রিকেট দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের মাটির টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ লম্বা একটা বিরতিই কাটালেন বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা। সেই বিরতি শেষ হবে আগামী মাসের এশিয়ান গেমস দিয়ে। দক্ষিণ কোরিয়ার ইনচনে ১৯ আগস্ট থেকে অনুষ্ঠেয় এশিয়া কাপের মহিলা দলের জন্য কাল ২০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে ৬ আগস্ট থেকে শুরু হওয়ার কথা মহিলা দলের অনুশীলন ক্যাম্প।
প্রাথমিক দল: রুমানা আহমেদ, শায়লা শারমিন, লতা মণ্ডল, খাদিজাতুল কুবরা, ফারজানা হক, সালমা খাতুন, পান্না ঘোষ, লিলি বিশ্বাস, রিতু মনি, নুজহাত তাসনিয়া, জাহানারা আলম, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, তিথি সরকার, সানজিদা ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, আয়েশা আক্তার, সোহেলী আক্তার, শাহনাজ পারভীন ও শামীমা সুলতানা।