এশিয়ার রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন আহমেদাবাদে। ক্যারিয়ারের সব কটি সেঞ্চুরিই চেতেশ্বর পূজারা পেয়েছেন এশিয়ায়। কাল কলম্বোতে সেঞ্চুরিটা এল সেই ধারাতেই। ২০১০ সালে অভিষেকের পর থেকে এশিয়ার মাটিতে পূজারার গড় ৮৩.১৭। এই সময়ে অন্তত এক হাজার রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে এর চেয়ে বেশি গড় আছে শুধু দুজনের। ভি ভি এস লক্ষ্মণ ১২ টেস্টে ৮৩.৬৯ গড়ে করেছেন ১০৮৮ রান। তবে এক শর বেশি গড় আছে একজনেরই, হাশিম আমলা ৯ ম্যাচে ১০৯২ রান করেছেন ১০৯.২০ গড়ে। আর এই সময়ে এশিয়ায় সবচেয়ে বেশি রান করেছেন কে? মাত্রই অবসরে যাওয়া কুমার সাঙ্গাকারা। ৩৪ টেস্টে ৬৭.৪৬ গড়ে করেছেন ৩৭৭৮ রান।