এশিয়ায় শোয়েব মালিকই প্রথম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিনবাগোর বিপক্ষে মাইলফলক গড়ার পথে মালিক। ছবি: টুইটার
ত্রিনবাগোর বিপক্ষে মাইলফলক গড়ার পথে মালিক। ছবি: টুইটার

পাকিস্তান দলে শোয়েব মালিক সুযোগ পেয়েছিলেন অফ স্পিনার হিসেবে। পরে হয়ে গেছেন পুরোদস্তুর ব্যাটসম্যান। ব্যাটসম্যান হিসেবেই কদিন আগে একটি মাইলফলক ছুঁয়েছেন মালিক। টি-টোয়েন্টির ঘরোয়া ও আন্তর্জাতিক আসর মিলিয়ে এশিয়ার বাকি সব ব্যাটসম্যানকে পেছনে ফেলে গড়েছেন সর্বোচ্চ রানের রেকর্ড। এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ৭০০০ রানের মাইলফলক।

গত শনিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ৫১ রান করেন মালিক। ৩৫ বছর বয়সী এ অলরাউন্ডার পরে একটি উইকেটও পেয়েছেন। তাঁর দল হারলেও ৫১ রানের ইনিংসটি দিয়ে প্রথম পাকিস্তানি হিসেবে তো অবশ্যই, এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭০০০ রানের মাইলফলক গড়েছেন। পুরো টি-টোয়েন্টি হিসাব করলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে তিনি আছেন সাতে। ক্রিকেটের সংক্ষিপ্ততর সংস্করণে ১০ হাজারের বেশি রান করে চূড়ায় আছেন ক্রিস গেইল। সূত্র: বিজনেস রেকর্ডার।