এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের বিপক্ষে ঠিক আগের টেস্টেই ৩৮৮ রান তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কা। এশিয়া মহাদেশে ওটাই ছিল সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। পরের ম্যাচেই শ্রীলঙ্কার সামনে আরও বড় চ্যালেঞ্জ। শ্রীলঙ্কাকে ফলোঅন না করিয়ে আবার ব্যাটিং করা ভারত এরই মধ্যে এগিয়ে গেছে ৪৯৮ রানে। জিততে হলে বিশ্ব রেকর্ড করতে হবে লঙ্কানদের। পেছনে ফেলতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৪১৮ রান তাড়া করে পাওয়া জয়ের রেকর্ডকে। কাজটা কঠিন। কতটা? এশিয়ার মাটিতে চতুর্থ ইনিংসে এত রানই করতে পারেনি কোনো দল। এশিয়ায় চতুর্থ ইনিংসে মাত্র একটিই ৪০০ ছাড়ানো ইনিংস আছে। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে চতুর্থ ইনিংসে ৪১৩ রান করেও হারে বাংলাদেশ। জিততে হলে বাংলাদেশকে করতে হতো ৫২১ রান।