রবিচন্দ্রন অশ্বিন ১, রবীন্দ্র জাদেজা ২। আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে সবার ওপরে ভারতের এই স্পিন জুটি। র্যাঙ্কিংয়ের অবস্থানের মতো প্রচারের আলোটাও বেশি কাড়েন অশ্বিন। তবে বোলিং গড়ের হিসাবে এই অফ স্পিনারের চেয়ে এগিয়ে বাঁহাতি স্পিনার জাদেজা। টেস্টে জাদেজার বোলিং গড় ২৪.০৭, অশ্বিনের ২৪.৯৬। শুধু এশিয়া মহাদেশের পারফরম্যান্স ধরেও এগিয়ে জাদেজা (অশ্বিন ২১.৪৪, জাদেজা ১৯.৯৩)। এশিয়ায় কমপক্ষে ৫০ উইকেট নিয়েছেন এমন স্পিনারদের মধ্যে বোলিং গড়ে দ্বিতীয় সেরা জাদেজা। অশ্বিন আছেন তিনে। সবার ওপরের নামটা শুনে চমকে যেতে পারেন—রিচি বেনো। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক এশিয়ায় ১২ টেস্টে ১৯.৩২ গড়ে উইকেট নিয়েছেন ৭১টি।
এশিয়ায় বোলিং গড়ে সেরা স্পিনার
কমপক্ষে ৫০ উইকেট
ম্যাচ উইকেট সেরা গড়
রিচিবেনো (অস্ট্রেলিয়া) ১২ ৭১ ৭/৭২ ১৯.৩২
রবীন্দ্র জাদেজা (ভারত) ১৭ ৯০ ৭/৪৮ ১৯.৯৩
রবিচন্দ্রন অশ্বিন (ভারত) ৩১ ২০৭ ৭/৫৯ ২১.৪৪
মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) ৯৭ ৬১২ ৯/৫১ ২১.৬৯
ল্যান্স গিবস (ও. ইন্ডিজ) ১৪ ৫৪ ৭/৯৮ ২৪.১১