এস ও ডব্লু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড কর্নার
রেকর্ড কর্নার

স্টিভ ওয়াহ, শেন ওয়ার্ন ও শেন ওয়াটসনের মধ্যে মিল কোথায়? তিনজনই অস্ট্রেলীয়। তিনজনের নামের প্রথম অংশ ‘এস’ দিয়ে শুরু, শেষ অংশ ‘ডব্লু’ দিয়ে। মিল আছে আরেকটিও—অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে কমপক্ষে ৩ হাজার রান করার পাশাপাশি ৭৫ উইকেট নেওয়া ‘অলরাউন্ডার’ এই তিনজনই। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ ১৬৮ টেস্টে ১০৯২৭ রান করেছেন, উইকেট নিয়েছেন ৯২টি। টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেটের মালিক শেন ওয়ার্ন ১৪৫ টেস্টে রান করেছেন ৩১৫৪। মাত্রই টেস্ট ক্রিকেট ছাড়া শেন ওয়াটসন ৫৯ ম্যাচে ৩৭৩১ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ৭৫টি। সব মিলিয়ে টেস্টে ৩ হাজার রান ও ৭৫ উইকেট নেওয়া অলরাউন্ডার ২২ জন। ২২ জনের কেউই এখন টেস্ট ক্রিকেটে নেই।