প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগেই সনাৎ জয়াসুরিয়ার নেতৃত্বে শ্রীলঙ্কার নির্বাচক কমিটি পদত্যাগ করেছে। নতুন নির্বাচক কমিটি বেছে নিতেও খুব দেরি করল না শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সনাৎ জয়াসুরিয়ার জায়গায় প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক শ্রীলঙ্কান ফাস্ট বোলার কপিলা বিজেগুনাবর্ধনে। এসএলসির চার সদস্যের নির্বাচক কমিটিতে তাঁর সঙ্গে আছেন দুই সাবেক উইকেটকিপার অমল সিলভা ও ব্রেন্ডন কুরুপ্পু এবং সাবেক মিডল অর্ডার ব্যাটসম্যান হেমন্ত বিক্রমারত্নে। বিশ্বকাপের শেষ আটে প্রোটিয়াদের কাছে একতরফা হারের পর থেকেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জয়াসুরিয়ার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। নতুন নির্বাচক কমিটির নেতৃত্বে শ্রীলঙ্কা দল আরও অনেক এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ক্রীড়ামন্ত্রী ও ওয়েতিমুনি দুজনেই। ক্রিকইনফো।