এসিসির লেভেল-৩ কোচিং কোর্স আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) লেভেল-৩ কোচিং কোর্স। ১৮টি দেশের ৪৯ জন কোচের অংশগ্রহণে কোর্সটি শেষ হবে ৬ অক্টোবর।
কোর্সের প্রেজেন্টার ১৩ জন। আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও সাবেক ক্রিকেটার এবং কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদ। আরও আছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার ইকবাল সিকান্দার, ভারতের সাবেক বাঁহাতি স্পিনার ভেঙ্কটপতি রাজু, শ্রীলঙ্কার রুমেশ রত্নায়েকে ও বাংলাদেশ দলের সাবেক পাকিস্তানি কোচ আলি জিয়া।