ওঁরা ১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল নিউজিল্যান্ড ব্যাটিংয়ের ওপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে গেল। ধর্মশালার উইকেটের সদ্ব্যবহার করে নিউজিল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া ও উমেশ যাদব। তবে এর মাঝে ব্যতিক্রম ছিলেন টম ল্যাথাম। একের পর এক সঙ্গী হারালেও এক প্রান্তে দাঁড়িয়ে নিউজিল্যান্ড ইনিংসকে ভদ্রস্থ করেছেন তিনি। মার্টিন গাপটিলের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমেছিলেন। শেষ ব্যাটসম্যান হিসেবে ইশ সোধি যখন ফিরছেন তখনো ঠায় দাঁড়িয়ে ল্যাথাম। অর্থাৎ ক্যারিয়িং ব্যাট থ্রু দ্য ইনিংস! ওয়ানডেতে কালেভদ্রে এমন ইনিংসের দেখা মেলে, সব মিলিয়ে ওয়ানডেতে এটি দশম আদ্যন্ত ব্যাটিংয়ের উদাহরণ। বাংলাদেশের জাভেদ ওমরেরও আছে এমন কীর্তি। ২০০১ সালে হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওপেনিংয়ে নেমে ইনিংস শেষেও ৩৩ রানে অপরাজিত ছিলেন জাভেদ।
ওয়ানডেতে আদ্যন্ত ব্যাটিং
দলীয় স্কোর ম্যাচ সাল
গ্র্যান্ট ফ্লাওয়ার ৮৪* ২০৫ জিম্বাবুয়ে–ইংল্যান্ড ১৯৯৪
সাঈদ আনোয়ার ১০৩* ২১৯ পাকিস্তান–জিম্বাবুয়ে ১৯৯৫
নিক নাইট ১২৫* ২৪৬ ইংল্যান্ড–পাকিস্তান ১৯৯৬
রিডলি জ্যাকবস ৪৯* ১১০ ওয়েস্ট ইন্ডিজ–অস্ট্রেলিয়া ১৯৯৯
ডেমিয়েন মার্টিন ১১৬* ১৯১ অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড ২০০০
হার্শেল গিবস ৫৯* ১০১ দক্ষিণ আফ্রিকা–পাকিস্তান ২০০০
অ্যালেক স্টুয়ার্ট ১০০* ১৯২ ইংল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ ২০০০
জাভেদ ওমর ৩৩* ১০৩ বাংলাদেশ–জিম্বাবুয়ে ২০০১
আজহার আলী ৮১* ১৯৯ পাকিস্তান–শ্রীলঙ্কা ২০১২
টম ল্যাথাম ৭৯* ১৯০ নিউজিল্যান্ড–ভারত ২০১৬